চিত্রকূট (2)

চিত্রকূট: এখান থেকে মন্দাকিনী পার হয়ে আবার পশ্চিম দিকে চলে গেলাম। মিনিট ১৫/২০ পরে দ্বিতীয় ধাম, রাম-দর্শন, মনোগ্রাহী ও নতুন নির্মিত পাঁচটি পরস্পর ছোট হয়ে যাওয়া গোলাকার ছাদ যুক্ত মন্দির। সামনে সুন্দর বাগান। মন্দির বিশেষ উঁচু নয়, তবে পরিসরের আকার বেশ বড়। ৫টাকা দর্শনী দিয়ে এবং ক্যামেরা, সেল-ফোন, ব্যাগ ইত্যাদি জমা রেখে ভিতরে ঢুকতে হলো।…
ড. শুভেন্দু প্রকাশ চক্রবর্তী

Posted in Travel - video, Travel_Images | 1 Comment

বিংশ শতাব্দীর বিজ্ঞান

বিংশ শতাব্দীর বিজ্ঞান (31) – পরীক্ষামূলক জীববিজ্ঞান এবং বিবর্তনের মধ্যে এবং একইভাবে মেণ্ডেলীয় জেনেটিক-তত্ব, প্রাকৃতিক নির্বাচন এবং উত্তরাধিকার বিষয়ে ক্রোমোজোম-তত্ব (chromosome theory)-এর মধ্যে একটি গুরুতর যোগসূত্র এসেছিল টমাস মরগানের fruit flyDrosophila melanogast-এর উপর গবেষণা থেকে । উত্তরাধিকার বিষয়ে তিনি ও তাঁর সহকর্মীরা মেণ্ডেলীয় ক্রোমোজোম-তত্ব ব্যক্ত করেন ১৯১৫…
শঙ্কর সেন

Posted in Science | Leave a comment

নীলবসনা সুন্দরী (৭)

নীলবসনা সুন্দরী (৭) - দেবেন্দ্রবিজয় লতিমন বাইজীর সন্ধানে বামুন-বস্তিতে আসিয়া উপস্থিত হইলেন । লতিমনের প্রকাণ্ড দ্বিতল বাটী, বামুন-বস্তির আবালবৃদ্ধবনিতার পরিচিত । লতিমনও তদ্রুপ । তাহার জন্য দেবেন্দ্রবিজয়কে বিশেষ কষ্ট-স্বীকার করিতে হইল না; পাড়া প্রতিবেশীদিগের নিকট হইতে তিনি অল্পায়াসে লতিমন বাইজীর সম্বন্ধে অনেকখানি সংবাদ গ্রহণ করিয়া ফেলিলেন ।…
পাঁচকড়ি দে (দীপক সেনগুপ্তের সৌজন্যে)

Posted in literature | Leave a comment

সাধারণ মশলা ও তাদের ভেষজ গুণ (৩)

সাধারণ মশলা ও তাদের ভেষজ গুণ (৩) ভাগবতের চতুর্থ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে উল্লেখ আছে যে সতীর দেহত্যাগের পর ব্রহ্মা যখন শিবালয়ে যান তখন সেখানে যে বনরাজি দেখতে পেয়েছিলেন তার মধ্যে হিঙ্গু বা হিং অন্যতম ।…
প্রজ্জ্বল দত্ত (শঙ্কর সেনের সৌজন্যে)

Posted in Culture, Health | Leave a comment

সাদা কালা

সাদা কালা - চৈত্র মাস। বেলা প্রায় একটা! রৌদ্রের এমন তাপ যে সহজে কেউ ঘরের বাহির হয় না। যাদের নিতান্ত গরজ, আর যারা হুকুমের নোকর, তাদের ত শীত গ্রীষ্ম রৌদ্র বৃষ্টি নাই, তারাই নিতান্ত ক্লান্ত ভাবে পথ চল্ছে। তার পর সে পথও পাড়াগাঁয়ের পথ নয় যে গাছপালা আছে, মাঠ ময়দান আছে।…
জলধর সেন (দীপক সেনগুপ্তের সৌজন্যে)

Posted in literature | Leave a comment

ফটো থেকে পেন্টিং – কেমন করে ?

ফটো থেকে পেন্টিং – কেমন করে ?- কয়েক মাস আগে অবসরে আমার একটা লেখা বেরিয়ে ছিল ফটো থেকে পেন্টিং। এর পর অনেকে টেলিফোনে এবং ব্লগে আমাকে পরামর্শ দিয়েছিলেন লেখার জন্য যাতে দেখান হবে কি করে ধাপে ধাপে ফটো থেকে পেন্টিং তৈরি হয় । তাই এই প্রয়াস ।…
বিমল বসাক

Posted in Art | 3 Comments

বন্ধু কে?

বন্ধু কে? “তমেব বন্ধু সখা তমেব” – লাইন টা বহুবার শুনেছি সম্প্রতি ডিস্কো র আসরেও এই লাইন দিয়ে গান ও শুরু হয়েছে। আমার পেঁচানো মনে এর থেকে একটা প্রশ্ন আমাকে খোঁচা মারতে শুরু করেছে। বন্ধু আর সখা সমার্থক কি? আমার মনে হয় দুটো আলাদা। সমার্থক না হলে বন্ধì কাকে বলব? এই দ্বন্দ্ব থেকেই এই লেখার জন্ম। ….
বিজন বন্দ্যোপাধ্যায়

Posted in Opinion and Discussion | 48 Comments

চিত্রকূট

চিত্রকূট: বন-গামী রাম অযোধ্যা থেকে বেরিয়ে ক্রমশ প্রয়াগে ভরদ্বাজ মুনির আশ্রমে এসে উপস্থিত হন। মুনি রামকে আরও দক্ষিণে চিত্রকূটের প্রাকৃতিক শোভা ও আধ্যাত্মিক গুণাবলীর বর্ণনা করে সেখানে গিয়ে অত্রী মুনি ও তাঁর পত্নী সতী অনসূয়ার সঙ্গে দেখা করতে বলেন। মুনির কথানুসারে সীতা ও লক্ষণ সহ রাম চিত্রকূটে তাঁদের কাছে আসেন।…
ড. শুভেন্দু প্রকাশ চক্রবর্তী

Posted in Travel - video, Travel_Images, Travel_stories | 2 Comments

বিংশ শতাব্দীর বিজ্ঞান

বিংশ শতাব্দীর বিজ্ঞান- জার্মাণ বিজ্ঞানী আলফ্রেড ওয়েজেনার প্রথম প্রস্তাব দিলেন মহাদেশীয় সঞ্চরণ বা মহীসঞ্চরণ-এর । তিনি তর্ক করলেন যে, আজিকার মহাদেশগুলি একসময় একটি ভূখণ্ডে আবদ্ধ ছিল । তিনি এর নাম দিলেন প্যাঞ্জিয়া (Pangaea), গ্রীক ভাষায় যার অর্থ ‘এক জমি’ (all land) । ….
শঙ্কর সেন

Posted in Science | Leave a comment

নীলবসনা সুন্দরী (৬)

নীলবসনা সুন্দরী (৬) ওড়নাখানি খুলিয়া দেখিয়া করিমের মা বলিল, ” এ ওড়্না আমাদেরই তৈয়ারী; এ রকম ফুল-লতা-মোড়ের কাজ আর কোথাও হয় না। গোয়েন্দা বাবুর বৌ-এর জন্য এ রকম একখানি ওড়না চাই না কি? তা’ ইহার অপেক্ষাও যাতে ভাল হয়, তা’ আমি ক’রে দিব। বৌ-এর হুকুমে বুঝি আজ তাড়াতাড়ি এখানে ছুটে এসেছ?”…
পাঁচকড়ি দে (দীপক সেনগুপ্তের সৌজন্যে)

Posted in literature | Leave a comment