রান্না

ফ্রেঞ্চ অনিয়ান স্যুপঃ কলকাতায় বেশ শীত পড়েছে, তাই কিছু স্যুপ আর অন্যান্য শীতের কয়েকটা রান্না দিলাম। এইসব রান্না করে ও খেয়ে শীতটা উপভোগ করুন।…
রঞ্জন সেনগুপ্ত

Posted in Uncategorized | Leave a comment

পুরনো দিনের বই

রম্যাণি বীক্ষ্য: ‘রম্যাণি বীক্ষ্য’ নামটি কালিদাসের অভিঞ্জানশকুন্তলমের একটা শ্লোকের প্রথমাংশ। রবীন্দ্রনাথ এর অনুবাদ করেছেন সুন্দর নেহারি । তার মানে, নানা রম্যস্থান প্রত্যক্ষ….

Posted in literature, Travel_stories | Leave a comment

ছবিতে ভ্রমণ

‘বারাণসীর ঘাট’: ‘বারাণসীর ঘাট’ সিরিজের ছবিগুলি পাঠিয়েছেন ডঃ শুভেন্দু প্রকাশ চক্রবর্তী …
ছবিঃ শুভেন্দু প্রকাশ চক্রবর্তী

Posted in Travel_Images | 2 Comments

সেকালের জনপ্রিয় লেখক ও তাঁদের লেখা

হত্যাকারী কে? দুইজনেই নীরবে বসিয়া আছি , কাহারও মুখে কথা নাই । তখন রাত অনেক , সুতরাং ধরণীদেবীও আমাদের মত একান্ত নীরব । সেই একান্ত নীরবতার মধ্যে কেবল আমাদের নিশ্বাস-প্রশ্বাসের শব্দ প্রতিক্ষণে স্পষ্টীকৃত হইতেছিল । কিয়ত্ক্ষণ পরে আমি পকেট হইতে ঘড়ীটা বাহির করিয়া দেখিলাম , ইঃ ! রাত একটা !”
আমার মুখে রাত একটা শুনিয়া যোগেশবাবু আমার মুখের দিকে একবার তীব্র দৃষ্টিপাত …
পাঁচকড়ি দে

Posted in literature | Leave a comment

সেকালের লেখক ও তাঁদের লেখা

নব উদাসীন: সূর্য্যকান্ত এণ্ট্রান্স পাস করিয়াছিল। অর্থাভাব নিবন্ধন পড়াটা বন্ধ রাখিয়া সে গবর্ণমেণ্ট স্কুলে ২৫ টাকা বেতনে মাষ্টারি যোগাড় করিল।
জজ আদালতের বড় উকীল দেবেন্দ্রনাথের সহিত তাহার পিতার জানাশুনা ছিল। উকীল মহলে ইঁহার খুব সুনাম ছিল; কেননা ইনি দিঙমণ্ডল কাঁপাইয়া বক্তৃতা করিতে পারিতেন। হারিয়া অনেক মক্কেলও বলিত; — “হায়রে, আমার অদৃষ্ট মন্দ, কেননা, দেবেন বাবু যেরূপ বলেছিলেন এ’তে কখনও আমি মোকদ্দমা হারতে পারি না। কিন্তু জজ বেটা একেবারে বোকা; কিছু বোঝে সোজে না তাই ডিসমিস করে ফেলল।” …
ফতেমা খাতুন

Posted in literature | Leave a comment

পোনুর চিঠি

পিজায় পোনু : ফ্লোরেন্স্ থেকে বেরিয়ে “হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে, ফিরবে আবার বাঁয়ের দিকে” করলেই পশ্চিমমুখে গিয়ে পিজা শহরে পৌঁছনো যায় । ব্রেকফাস্টের সময় ছড়িদারের সঙ্গে ঠাকরুণ কী ফুস্ফুস গুজগুজ করছিলেন, আমার মোটেই ভালো ঠেকেনি । যাবো সেই আমড়াতলার মোড়ে, রোমে, সটান নাকবরাবর রাস্তা, তা তার সঙ্গে আদ্যানাথেরই বা তার মেসোরই কী সম্পর্ক । …

Posted in Travel_stories | 2 Comments

পুরনো দিনের পত্রিকা ও বই থেকে …

আমাদের কথা – তৃতীয় অংশ: আমাদের এই সব সুখ-দুঃখের ভিতর দিয়া বলু বড় হইতেছিল ।
বাপের ঐ রকম অবস্থা হওয়াতে তার মনে তখন হইতেই একটা বড় হইবার প্রবল আকাঙ্খা হইয়াছিল । যখন আট নয় বছরের , সেই সময় আমাকে প্রায় বলিত যে , সে লেখাপড়া শিখিয়া ইঞ্জিনিয়ার হইবে । লেখা-পড়া তার নিকট একটা প্রিয় বস্তু ছিল , কোনও দিন তাহাতে অবহেলা করে নাই । যখন ওর তের বছর বয়স সেই সময় আমরা একবার শ্রীরামপুরে যাই । সেখানে থাকিবার সময় একদিন একটা মাঝি নৌকায় চড়িয়া গান গাহিতে গাহিতে যাইতেছিল ” আমার খুড়োখুড়ী পায় না মুড়ী ” ইত্যাদি । …
প্রফুল্লময়ী দেবী

Posted in literature, Women | Leave a comment

পুনর্নবীকরণ শক্তি উৎসের চালচিত্র

পরিবহনে সবুজজ্বালানির বাজার: এই অংশে আমরা আলোচনা করবো পরিবহনে জৈব-জ্বালানির অবদান- (১) ইথানল- যা’ প্রাথমিকভাবে উত্পাদিত হয় শস্য এবং আঁখ থেকে ; (২) জৈবডিজেল- যার উত্পাদনে লাগে অব্যবহৃত উদ্ভিদ-তেল, বর্জ শাক-সবজি তেল, পশু চর্বি, মাছের তেল এবং অ্যালজি ( এখনও ব্যবসায়িক হয়নি ) । স্বল্প অথচ ক্রমবর্ধমাণ পরিমানে বায়োগ্যাস এখন ট্রেন, বাস ও অন্যান্য পরিবহনে ব্যবহৃত হচ্ছে । অসট্রিয়া, ফ্রান্স, জারমানি, সুইডেন ও সুইজারল্যাণ্ড-এ প্রাথমিকভাবে বায়ো-মিথেন ব্যবহৃত হচ্ছে বাস ও মোটরগাড়ীতে ।…
শঙ্কর সেন

Posted in Environment | Leave a comment

মেয়েদের যৌন স্বাস্থ্য

যৌন সংক্রমণ এবং আইন: আমাদের দেশে সংক্রামক রোগ বাবদ কিছু প্রাগৈতিহাসিক আইন আছে, যেমন ১৮৯৭ সালে পাশ হওয়া এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট (মহামারী সম্পর্কীত আইন)। এই আইনে কিছু সংক্রামক রোগ নথিভুক্ত করা হয়েছে এবং জনস্বাস্থ্য আধিকারিকদের বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যা তাঁরা সংক্রামিত ব্যক্তির ওপর অনেক সময় যথেচ্ছ প্রয়োগ করতে পারেন। বাধ্যতামূলক ভাবে সূচিতকরণ, পরীক্ষা এবং চিকিত্সা, অন্যদের থেকে আলাদা করে রাখা, বাসস্থানে তল্লাশী চালানো, ইত্যাদির অধিকার জনস্বাস্থ্য আধিকারিকদের আইনগত ভাবে দেওয়া হয়েছে।…

Posted in Health, Women | Leave a comment

পুনর্নবীকরণ শক্তি উৎসের চালচিত্র

(৪) সবুজ শক্তির বাজার : আগের অংশগুলিতে ১৯৭৩ থেকে ২০১০ খ্রী-তে বিভিন্ন সবুজ শক্তি-উৎসের উৎপদনের বিকাশ বিষয়ে আলোচিত হয়েছে। দেখা গেছে, ২০১০ খ্রী-তে ২০১০ খ্রী-তে বিশ্বে আনুমানিক ১৩২০ গিগা-ওয়াট উৎপাদিত হয়েছে যা ঐ বছরের মোট শক্তি উৎপাদনের ( ৪৯৫০ গিগা-ওয়াট ) প্রায় ২৭ শতাংশ ; আর বিদ্যুৎ উৎপাদন হয়েছে বিশ্ব-উৎপাদনের প্রায় ২০ শতাংশ।
শঙ্কর সেন

Posted in Environment, Technology | 2 Comments